নাটোরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালিত


নাটোরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালিত
নাটোরে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩০ পালিত হচ্ছে। শুক্রবার(১৪ এপ্রিল) সকালে শহরের মহারাজা জগদিন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপুর্ন সড়ক ঘুরে নাটোর রাণী ভবানী রাজবাড়ি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসক আবু নাসের ভুঁঞা ও পুলিশ সুপার সাইফুর রহমানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নানা ব্যক্তি অংশ গ্রহণ করেন। বাংলা নববর্ষ উপলক্ষে নাটোর রাজবাড়িতে ৪ দিনব্যাপী গ্রামীন মেলা বসেছে। মেলায় রয়েছে ১২ টি ষ্টল। প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলবে এই মেলা। জেলার বিভিন্ন উপজেলাতেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলা নববর্ষ পালন করা হচ্ছে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার উপ-পরিচালক আশরাফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।