নাটোরে পাঁচশ’ ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার
অনলাইন নিউজ ডেক্স
নাটোরে যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে পাঁচশ\' পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার(৩১ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে শহরের বড় হরিশপুর বাইপাস এলাকায় যাত্রীবাহি একটি বাসে তল্লাশীর চালিয়ে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
আজ দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শহরের উত্তর বড়গাছা (জোলারপাড়) এলাকার নাজিম উদ্দিনের ছেলে সাব্বির হোসেন(২৪) এবং একই এলাকার হুমায়ুন কবিরের ছেলে হাসিবুল হাসান হিমেল (২৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে শহরের হরিশপুর বাইপাস এলাকায় গেয়েন্দা পুলিশের একটি দল চেকপোষ্ট পরিচালনা করা হয়। এসময় রাজশাহীগামী একটি যাত্রীবাহি বাসে
তল্লাশী চালিয়ে সাব্বির ও হিমেল নামে দুই যুবকের কাছ থেকে পাঁচশ\' পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের দুইজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাটোর সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।