নাটোরে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
অনলাইন নিউজ ডেক্স
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে নাটোরে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রোববার(১ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে শহরের আলাইপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
দুলু বলেন, ১৫ বছর আওয়ামী লীগ করেছে, এমন ব্যক্তিকে যদি বিএনপির কোনো নেতা
দলে প্রবেশ করানোর চেষ্টা করে আগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্য এমন কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির ভাবমূর্তি নষ্ট হতে পারে, এমন কর্মকান্ড যদি কেউ করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আপনারা ইউনিয়ন পর্যায় ওয়ার্ডে পর্যায় মিটিং করেন। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষরা ষড়যন্ত্র করছে। তাদের কর্মকান্ড এখনো চালিয়ে যাচ্ছে। আমাদের সজাগ থাকতে হবে।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে বক্তব্যে রাখেন-সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মাষ্টার, সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুলসহ বিএনপির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
