নাটোরে মাইক্রোবাস ও প্রাইভেটকার সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ৪
অনলাইন নিউজ ডেক্স
নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও প্রাইভেটকার সংঘর্ষে এক আম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় অন্তত চারজন আহত হয়েছে।
মঙ্গলবার(৪ জুলাই) সকাল উপজেলার ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আম ব্যবসায়ী আব্দুল করিম রাজধানীর আমিনবাজার এলাকার বাসিন্দা।
আহত হলেন, নাজমুল (৩৫), বৈশাখী খাতুন (১৪), মহাব্বত আলী (৬৫) ও সোলেমান আলী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে প্রাইভেটকারে ঢাকায় ফিরছিলেন তিনি। ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাস নওগাঁ জেলার আত্রাই যাচ্ছিলেন। এসময় বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় পৌঁছালে প্রাইভেটকার ও মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে আম ব্যবসায়ীসহ চারজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আম ব্যবসায়ী আব্দুল করিমকে মৃত ঘোষণা করেন।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক হাবিবুর রহমান বলেন, মাইক্রোবাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। মরদেহ হস্তান্তর করা হয়েছে।