নাটোরে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত
অনলাইন নিউজ ডেক্স
নাটোরে ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে।
সোমবার(২১ আগস্ট) সকালে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু ও ২১ শে আগস্টে নিহত আইভী রহমানসহ সকল শহীদদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভয়াল গ্রেনেড হামলার দিন একুশে আগস্ট ২০০৪ সালে সে সময়ের বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সমাবেশে দেশের ইতিহাসের বর্বরতম গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় আইভী রহমানসহ অসংখ্যক নেতাকর্মী শহীদ হন। ১৫ আগস্টের হত্যার জন্য যেমন জিয়া দায়ী, তেমনি ২১ আগস্টের গ্রেনেড হামলার জন্য মাস্টার মাইন্ড কুখ্যাত তারেক জিয়া দায়ী।
নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির সভাপতিত্বে বক্তব্যে রাখেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু প্রমুখ।
