নিবন্ধনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি এবি পার্টি ও বিএমজেপির
অনলাইন নিউজ ডেক্স
নতুন দল নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে পৃথক চিঠি দিয়েছে এবি (আমার বাংলাদেশ) পার্টি ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)। ওই চিঠিতে তাদেরকে নিবন্ধন দিতে অনুরোধ জানানো হয়েছে।
সোমবার নির্বাচন কমিশনে এসে দল দুটির নেতারা এসব চিঠি দেন। চিঠি দেওয়ার সময়ে এবি পার্টি বেশ কিছু সংখ্যক নেতাকর্মী নির্বাচন কমিশনের সামনে ভিড় করেন।
সম্প্রতি ইসি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নামের দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়। ইসির ওই সিদ্ধান্ত সঠিক হয়নি বলে দাবি করেছে এবি পার্টি ও বিএমজেপি।