পশ্চিমা প্রযুক্তি চুরি করেই শাহেদ ড্রোন বানিয়েছে ইরান!
অনলাইন নিউজ ডেক্স
ইউক্রেন যুদ্ধে যেসব অত্যাধুনিক ড্রোন ব্যবহার করছে রাশিয়া, সেসব পশ্চিমা প্রযুক্তি চুরি করে বানিয়েছে ইরান।
নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কনফ্লিক্ট আরমামেন্ট রিসার্চ (সিএআর) এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।
সিএআর জানিয়েছে, ইরানের কাছ থেকে কেনা রাশিয়ার শাহেদ-১৩৬ ড্রোনটিতে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে- তা জার্মানির প্রযুক্তিতে তৈরি।
এ প্রযুক্তিটি ২০ বছর আগে জার্মানির কাছ থেকে চুরি করেছে বলে ওই গবেষণা প্রতিষ্ঠানটির দাবি।
তবে এ বিষয়ে ইরানের বক্তব্য পাওয়া যায়নি।