প্রিয়দের সঙ্গে সানিয়া মির্জা


প্রিয়দের সঙ্গে সানিয়া মির্জা
ভারতের সাবেক কিংবদন্তি টেনিস তারকা সানিয়া মির্জা সংযুক্ত আরব আমিরাতে একটি কনসার্টে অংশ নিয়েছেন। সেখানে পাকিস্তানি গায়ক আতিফ আসলাম ও তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। গত ২ মার্চ সংযুক্ত আরব আমিরাতের ফিরদৌস অর্কেস্ট্রায় পারফর্ম করেন আতিফ। তখন তাদের সাক্ষাৎ হয়। আতিফ আসলাম ও তার স্ত্রী সারা ভারওয়ানার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সানিয়া মির্জা। ক্যাপশনে তিনি লিখেছেন, আমার প্রিয়দের সঙ্গে। ৩৭ বছর বয়সি সানিয়া নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কনসার্টের একটি অংশ শেয়ার করেছেন। যেখানে আতিফ আসলামকে মঞ্চে তার বহুল প্রিয় গান \'ওহ লামহে ওহ বাতেঁ\' গাইতে দেখা যায়।