বাগেরহাট-৪ আসনে ঈগল প্রার্থীর ভোট বর্জন


বাগেরহাট-৪ আসনে ঈগল প্রার্থীর ভোট বর্জন
বাগেরহাট -৪ আসনে ভোট বর্জন করলেন স্বতন্ত্র প্রার্থী মো. জামিল হোসাইন। রোববার দুপুর ১টার পরপরই তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, নির্বাচন শুরুর পরপরই দুই উপজেলার অধিকাংশ কেন্দ্র থেকে হুমকি-ধমকী ও ভয়ভীতি দেখিয়ে তার ঈগল প্রতীকের এজেন্টদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। তার কর্মী সমর্থকদের মারধর করা হয়।গতরাত থেকে তার একজন কর্মী নিখোঁজ রয়েছেন। এ পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এছাড়া কোনো কোনো কেন্দ্রে রাতেই তার এজেন্টদের কাছ জোর করে ভয়ভীতি দিয়ে রেজাল্ট সিটে স্বাক্ষর নিয়ে নেয়া হয়েছে।বেশ কয়েকটি কেন্দ্রে তার এজেন্টদের বের করে নৌকার এজেন্টরা ব্যালট পেপারে নৌকায় সিল মারছে। এসব বিষয়ে দায়িত্বরত কর্মকর্তাদের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। তাই তিনি ভোট বর্জন করেছেন।