বাবা ভোট তাড়াতাড়ি দিয়ে আসো — রেক্সনা

হরিণাকুণ্ডুতে স্কুল কমিটির ভোট অনুষ্ঠিত


বাবা ভোট তাড়াতাড়ি দিয়ে আসো — রেক্সনা
ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ঐতিহ্যবাহী ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। স্কুলটিতে মোট ভোটারের সংখ্যা ১৬৭ জন। শনিবার (১৬ মার্চ) ভোট গণনা শেষে নির্বাচনে প্রিজাইডিং অফিসার মোঃ আব্দুল বারী ফলাফল ঘোষণা করেন।ফলাফলে অভিভাবক প্রতিনিধি হিসেবে সাধারণ আসনে ১ম স্থানে মোঃ মওল বকস (১০৪), ২য় স্থানে মোঃ লিয়াকত আলী মণ্ডল (৯৯), মিঠু আলী (৯৮), মোঃ ওয়াহেদুজ্জামান (৭২) ভোট পেয়ে বিজয়ী হন। অপরদিকে মহিলা সংরক্ষিত সদস্য পদে শারমিন মমতাজ ৮৯ ভোটে নির্বাচিত হন। নির্বাচনে চার জন অভিভাবক পুরুষ সদস্যের বিপরীতে ০৭ জন, সাধারণ অভিভাবক সদস্য ও সংরক্ষিত একজনের বিপরীতে ০২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। স্কুলের শিক্ষার্থী রেক্সনার বাবা রফিকুল বলেন আমি কোনো বাঁধা বিপত্তি ছাড়াই ভোট দিয়েছি। তবে আমার মেয়ে জানায় ঝামেলা হতে পারে বাবা তুমি তাড়াতাড়ি ভোট দিয়ে আসো। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে কথা বলেন, হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান। তিনি জানান,নির্বাচন অবাধ সুষ্ঠ্যু ও নিরোপেক্ষ হবে। কিছুটা গোলযোগের আশংখায় আগে থেকেই ফোর্স মোতায়ন করেছি। যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সজাগ আছে। এদিকে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল বারী গণমাধ্যমকে বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিজয়ী অভিভাবক সদস্যরা বলেন, এই অঞ্চলের ছেলে-মেয়েরা দূর-দূরান্ত থেকে এসে এখানে ভর্তি হয়। বিদ্যালয় সুষ্ঠু ভাবে পরিচালনায় আমাদের দায়িত্ব যথাযথ পালন করবো।শিক্ষার্থীরা যাতে একটি আদর্শ মানুষ হিসেবে তাদের সোনালী ভবিষ্যৎ গড়ে তুলতে পারে সেদিকে আমাদের সু-দৃষ্টি থাকবে। এদিকে ইসমাইল হোসেন (ওল্টু) প্যানেল নির্বাচিত হয়ে সকলে মিলে এই বিদ্যালয়ের উন্নয়নে কাজ করার আহব্বান জানান।