বিদেশি পিস্তল ও ২১ রাউন্ড গুলি সহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার হয়েছে
মোঃ নাসিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, রাজশাহী
চাঁপাইনবাবগঞ্জের র্যাব -৫ এর বিশেষ প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে- গ্রেফতারকৃত আসামী একজন চিহ্নিত পেশাদার অস্ত্র ব্যবসায়ী। দীর্ঘদিন ধরেই ধৃত আসামী র্যাবের গোয়েন্দা নজরদারীতে ছিল। সীমান্তের অতি নিকটে তার বসতবাড়ী হওয়ার সুযোগ নিয়ে সে অবৈধ অস্ত্র চোরাচালান ও ব্যবসার সাথে সহজেই জড়িত হয়। র্যাব-৫, সিপিসি-১ এর নিকট তথ্য আসে যে, সীমান্তবর্তী এলাকা হতে অস্ত্র সংগ্রহ করে সরবরাহের জন্য নিজ বাড়ীতে সংরক্ষন করে রেখেছে। উক্ত তথ্য পাওয়ার সাথে সাথেই র্যাবের চৌকষ আভিযানিক দল এবং র্যাবের সাদা পোশাকে গোয়েন্দা দল তৎক্ষনাৎ উক্ত এলাকায় গমন করে প্রাপ্ত গোপন তথ্যের উপর নির্ভর করে বিবরণ মোতাবেক ধৃত আসামীর উপর নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে রাত আনুমানিক ১২:১০ মিনিটে ধৃত আসামীর বাড়ী তল্লাশি করে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশী করে তার বসত বাড়ীর ষ্টোর রুমের ভিতরে ধানের কুড়ার ড্রামের ভিতর থেকে উল্লেখিত আলামত সমূহ উদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালনা হয়েছে ১১ জানুয়ারি রাত ১২:১০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন উপর চাকপাড়া গ্রামে পরিচালনা করে বিদেশি পিস্তল-০১টি, ম্যাগাজিন-০১টি এবং গুলি-২১ রাউন্ড গুলি সহ আসামী ১। মোঃ এনামুল হক (৫৬), পিতা-মৃত কয়েস উদ্দিন, সাং-উপরচাকপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, ধৃত আসামীর নামে পূর্বেও অস্ত্র মামলা রয়েছে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।
