বিভিন্ন স্থানে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে


বিভিন্ন স্থানে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে
ময়মনসিংহ অঞ্চলসহ রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ৪০ মিনিটে। আগামী ৭২ ঘন্টায় রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পূবালী লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।