মধুমতি এনজিওর সহ-সভাপতি,এরিয়া ম্যানেজার ও প্রচার সম্পাদক গ্রেপ্তার
আবুল কাশেম, উপজেলা প্রতিনিধি শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের চাঁপাইনবাবগঞ্জে জেলার বহুল আলোচিত এনজিও মধুমতির সহ-সভাপতি রাকিব ও এরিয়া ম্যানেজার মিজানুর রহমান ও প্রচার সম্পাদক ওয়ালিদ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও এমডি মাসুদ রানার ছোট ভাই ৩ নং আসামী ফারুক হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়নপুর গ্রামের মৃত ফজলরু রহমানের ছেলে আব্দুর রাকিব (৪৩), গোমস্তাপুর উপজেলার কাজী গ্রামের এমরান আলীর ছেলে মিজানুর রহমান (৩৬) ও শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়নপুর গ্রামের এন্তাজুল হকের ছেলে ওয়ালিদ হাসান (৩০)। জানাগেছে, গোপন সংবাদ এর ভিত্তিতে জেলা পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএল, বিপিএম, পিপিএম (বার) দিক নির্দেশনায় শিবগঞ্জ পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ মধুমতি এনজিওর গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই আসগর আলীর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে মধুমতি এনজিওর সহ-সভাপতি আব্দুর রাকিব ও এরিয়া ম্যানেজার মিজানুর রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বৃহস্পতিবার (১১ মে)২ জনকে গ্রেপ্তার করে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে আসা হয়। অপরদিকে গত ১০ মে বুধবার শিবগঞ্জ থেকে গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামী মধুমতি এনজিওর প্রচার সম্পাদক ওয়ালিদকে গ্রেপ্তার করা হয়। পরে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
