মহম্মদপুরে পাটকাঠি বোঝায় ট্রাকে আগুন
সর্দার মোঃ রুবেল ইসলাম, উপজেলা প্রতিনিধি মোহাম্মদপুর, মাগুরা
মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামে ঘটনা ঘটে। জানা যায় ৬ মার্চ বুধবার বিকালে পানিঘাটা পাঁচমাথা হতে ট্রাকটি পাটকাঠি লোড করে রওনা হয় মাগুরার উদ্দেশ্যে। যার নাম্বার বরিশাল ট ১১-০০৬৫
পাটকাঠি বোঝায় ট্রাকটি সামান্য পথ অতিক্রম করার পরেই বিদ্যুৎ এর তারের থেকে আগুনের ফুলি পরে পাটকাটি বোঝাই ট্রাকের উপরে এবং সাথে সাথে আগুন লাগে ট্রাক ভর্তি পাটকাঠিতে। এরপর পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় চলে আগুন নেভানোর চেষ্টা। পরে ফার্য়ার সার্ভিস এসে প্রায় দেড় ঘন্টা পর নিয়ন্ত্রণ আসে আগুন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়- রাস্তার উপর বিদ্যুৎ এর তার নিচু থাকার কারণেই ঘটেছে এরকম দুর্ঘটনা। ঘটনা স্থান পরিদর্শন করেন স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার এবং সবাই দুঃখ প্রকাশ করেন।
তবে এ দুর্ঘটনায় কারোও কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়।