মহম্মদপুর এস এস, সি পরিক্ষার্থীর উপর ছুরি দিয়ে হামলা


মহম্মদপুর এস এস, সি পরিক্ষার্থীর উপর ছুরি দিয়ে হামলা
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার সরকারি আর,এস,কে, এইচ ইনিস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ‍্যালয় কেন্দ্রে ১৫ ই ফেব্রুয়ারি চলমান এস এস সি পরিক্ষার বাংলা প্রথম পত্রের পরিক্ষা শেযে এ ঘটনা ঘটে।হামলার শিকার রিমা পারভীন ও আলী হাসান।তাদের দুজনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। পুলিশ হামলাকারী যুবককে আটক করেছে। সুমন মোল্লা নামের এই যুবক পাশ্ববর্তী ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার হাটখোলা গ্রামের আব্দুর শুকুরের ছেলে। পুলিশ জানায়, সাত মাস আগে মহম্মদপুর উপজেলার চর পাচুড়িয়া গ্রামের লিপন মিয়ার মেয়ে রিমা পারভীনের( ১৭) সাথে হামলাকারী যুবক সুমন মোল্লা {২৪} পারিবারিক ডাবে বিবাহ হয়।বিয়ের কিছুদিন না যেতেই মেয়ের ইচ্ছায় রিমার পরিবার মেয়েকে ছাড়িয়ে নেন। এ বিবাহ বিচ্ছেদে সুমন ক্ষুব্ধ ছিল রিমা ও তার পরিবারের উপর।সেই সুত্র ধরে আজ ১৫ ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় এস এস সি পরিক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার সময় রিমার উপর ছুরি দিয়ে হামলা করে সুমন।এসময় রিমাকে বাঁচতে একই কেন্দ্রের পরিক্ষার্থী আলী হাসান ছুরিকাঘাতে আহত হন। তাদের চিৎকার চেচামেচি শুনে পথচারীরা এগিয়ে এসে হামলাকারী সুমনকে ধরে ফেলে পুলিশের কাছে সোপর্দ করে। মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উল ইসলাম বলেন, হামলাকারী যুবক পুলিশ হেফাজতে রয়েছে, তার বিরুদ্ধে আইনী ব‍্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।