মহম্মদপুর ঘুল্লিয়া ৪৯ তম প্রতিষ্টা বার্ষিক উদযাপন


মহম্মদপুর ঘুল্লিয়া ৪৯ তম প্রতিষ্টা বার্ষিক উদযাপন
মাগুরা মহম্মদপুর উপজেলা বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামে ঘুল্লিয়া দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষের উদ‍্যোগে ৪৯ তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ৪ ঠা ফেব্রুয়ারি রবিবার মাদ্রাসা প্রাঙ্গণে ক্রীড়া, পুরস্কার বিতরণ, তাফসিরুল কুরআন মাহফিল এবং ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাগুরা ২ আসনের সংসদ সদস্য শ্রী বিরেন শিকদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান ডঃ আবু আব্দুল্লাহ হেল কাফি, মাগুরা জেলা আওয়ামী লীগের সদস্য কবিরুজ্জামান, বিনোদপুর ইউনিয়নের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান। প্রধান আলোচনা করেন, বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী মোঃ রবিউল ইসলাম, সহকারী পরিচালক, মাগুরা মেডিকেল কলেজ।আর ও আলোচনা করেন, ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির বিন সামাদ। জাতীয় পুরস্কার প্রাপ্ত মাও, এফ, এম জাহাঙ্গীর আলম ও মাগুরা জেলা মডেল মসজিদের পেশা ইমাম মাও, কলিমুল্লাহ সবুজ। পিডিবির সাবেক ডাইরেক্টর গোলাম মোহাম্মদ এর সভাপতিত্বে ইসলামী সংঙ্গীত পরিবেশন করেন, বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী রোকনুজ্জামান ও সহ শিল্পীবৃন্দ। তাছাড়া ও সংগীত পরিবেশন করেন, উপমহাদেশের সাড়া জাগানো সংগীত শিল্পী নকুল কুমার বিশ্বাস। অনুষ্ঠানের প্রধান আর্কষণ ছিলেন ই নকুল কুমার বিশ্বাস।