মোহাম্মদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
সর্দার মোঃ রুবেল ইসলাম, উপজেলা প্রতিনিধি মোহাম্মদপুর, মাগুরা
কেটে গেছে পাঁচ দিন। কোনও খবর নাই। খেপলা জাল, জেলের জাল, মাগুরা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সবাইকে ব্যর্থ করে দিয়ে অবশেষ পুকুর থেকেই ভেসে উঠেছে হুজাইফা\'র (৭) লাশ। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)
গত ২৪ জানুয়ারী মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের ঘোষপুর গ্রামের নিজ বাড়ী থেকে হারিয়ে যায় হুজায়ফা।
অবশেষে (২৯শে জানুযারি) সোমবার বিকাল আনুমানিক ৪ ঘটিকায় নিজ বাড়ির পুকুরে তার লাশ ভেষে থাকতে দেখা যায়।
শিশু হুজায়ফা উপজেলার ঘোষপুর গ্রামের তজিবার মোল্লার ছেলে।