মাগুরায় আওয়ামী লীগ এরা শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা


মাগুরায় আওয়ামী লীগ এরা শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা
মাগুরা শহরের সেগুন বাগিচা সড়কে ৩০ শে জানুয়ারি সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ আওয়ামী লীগ মাগুরা জেলা শাখার উদ‍্যোগে শান্তি, উন্নয়ন ও গণতন্ত্র শোভাযাত্রা অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় নির্দেশে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে মাগুরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় ও দলীয় পতাকাসহ মিছিল এবং অবস্থান কর্মসূচি। জেলা আওয়ামী লীগ সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ সভাপতিত্বে যুবলীগ,ছাত্রলীগ ও বিভিন্ন অংগ সংগঠন অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আমির ওসমান রানা।শাখারুল ইসলাম শাকিল,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ মান্নান সহ জেলা কমিটির বিভিন্ন নেত্রীবৃন্দ।