মাগুরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ সাহিদুল ইসলাম নয়ন, জেলা প্রতিনিধি মাগুরা
মহান ভাষা শহিদদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি ২০২৫ উদযাপনের লক্ষ্যে সোমবার ৩ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোঃ অহিদুল ইসলাম। সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় ২১ ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি প্রদান, প্রভাতফেরি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি নির্ধারণ করা হয়। এছাড়াও নিরাপত্তা ব্যবস্থা ও শৃঙ্খলার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।