মাগুরায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ।
মোঃ সাহিদুল ইসলাম নয়ন, জেলা প্রতিনিধি মাগুরা
মাগুরা সদর উপজেলার ৫ হাজার ৫ শত কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল তোষা জাতের পাট বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১১ টায় মাগুরা সদর উপজেলা কৃষি অফিস চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরনের উদ্বোধন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো: হুমায়ূন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো: রেজাউল ইসলাম।
এ কার্যক্রমের মাধ্যমে মাগুরা সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৫ হাজার ৫ শত কৃষকের মাঝে ৫.৫ মেট্রিকটন বীজ বিনামূল্যে বিতরণ করা হবে। একজন কৃষক ১ বিঘা জমির জন্য বিএডিসি উচ্চ ফলনশীল তোষা জাতের ১ কেজি বীজ বিনামূল্যে পাবে।