মাগুরায় নারী ও শিশু নির্যাতন আইনের (ধর্ষণ) মামলা থেকে আসামি বেকসুর খালাস।
মোঃ সাহিদুল ইসলাম নয়ন, জেলা প্রতিনিধি মাগুরা
নারী ও শিশু নির্যাতন আইনে দায়েরকৃত মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন মাগুর বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মঞ্জুরুল ইসলাম। আজ ১৬ মে বিকাল ৩ টায় এই রায় প্রদান করেছেন মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক এম এ জাহিদ।
আসামীর পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট শাখারুল ইসলাম (শাকিল)। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি আব্দুর রাজ্জাক। মামলার বিবরণে জানাগেছে, মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ছোটকলমধারী গ্রামের কানিজ ফাতেমা ২০২০ সালে এই মামলাটি দায়ের করেন। মাগুরা থানার মামলা নং ২৯ তারিখ ২১/১১/২০২০ ইং।মামলায় তিনি অভিযোগ করেন যে, আসামী নির্বাহী প্রকৌশলী মোঃ মঞ্জুরুল ইসলাম তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন স্থানে ও আবাসিক হোটেলে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন।
মামলটি বিচারকালে বিজ্ঞ বিচারক বাদী পক্ষের সাক্ষী প্রমান গ্রহণ সাপেক্ষে উভয় পক্ষের আইনজীবীর যুক্তি তর্কের শুনানি পূর্বক আজ ১৬ মে ২০২৩ আদালতে রায় ঘোষণা করে আসামী নির্বাহী প্রকৌশলী মোঃ মনজুরুল ইসলামকে বেকসুর খালাস প্রদান করেন।
এদিকে রায় শুনে বাদী ফাতেমা কান্না জড়িত কন্ঠে বলেন, তিনি এই আদালতে ন্যায়বিচার পাননি তিনি ন্যায় বিচার চেয়ে হাইকোর্টে আপিল করবেন।
আসামিপক্ষের আইনজীবী জনাব শাখারুল ইসলাম শাকিল মুঠোফোনের মাধ্যমে জানান যে, ধর্ষণের কোন আলামত বা কোন মেডিকেল সার্টিফিকেট এবং অন্যান্য এফিডেন্স না থাকার কারণেই আসামি মোঃ মঞ্জুরুল ইসলামকে বিজ্ঞ আদালত খালাস দিয়েছেন।
