মাগুরায় বিনামূল্যে পাট বিজ পেল ৫হাজার ৫শ কৃষক


মাগুরায় বিনামূল্যে পাট বিজ পেল ৫হাজার ৫শ কৃষক
কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে পাট বিজ বিতরণ করা হয়। বুধবার ২০ মার্চ বেলা ১১টার সময় উপজেলা কৃষি অফিস চত্বরে মাগুরা সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে পাট বীজ বিতরণ অনুষ্ঠিত হয়। পাট বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু নাসের বাবলু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোঃ রেজাউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির। সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির জানান, সদর উপজেলার অর্থবছরে ৫ হাজার ৫ শত কৃষকদের মাঝে জনপ্রতি ১ কেজি হারে পাট বীজ বিতরণ করা হচ্ছে।