মাগুরায় মহান বিজয় দিবস ক্রীড়া উৎসব-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান


মাগুরায় মহান বিজয় দিবস ক্রীড়া উৎসব-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান
১০ই ডিসেম্বর ২০২৪ ইং তারিখ মঙ্গলবার মহান বিজয় দিবস ক্রীড়া উৎসব-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোঃ অহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ক্রীড়া সংশ্লিষ্ট স্থানীয় ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন যে, ক্রীড়াক্ষেত্রে মাগুরা জেলার গৌরব ধরে রাখতে ক্রীড়া সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করতে হবে। সকল ধরনের ক্রীড়ার পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন, মাগুরা সবসময় প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।