মাগুরায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত।


মাগুরায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত।
মাগুরায় নানান কর্মসূচির মধ্যদিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনায় উদযাপনের লক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপ সমূহ পতাকা দ্বারা সজ্জিতকরণ সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ ভবনসমুহে আলোকসজ্জাকরণ, ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় জেলা প্রশাসক মোঃঅহিদুল ইসলাম ও পুলিশ সুপার মিনা মাহমুদা কর্তৃক মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্ফমাল্য অর্পণ, জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম কর্তৃক আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, বিজয় মেলার উদ্বোধন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, বাদ জোহর সকল মসজিদ মন্দির গির্জা প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল জেল খানায় সরকারি শিশু পরিবার এবং সকল এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন, মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান,চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। দিবসটি পালন উপলক্ষে মাগুরা প্রেসক্লাব মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্ফমাল্য প্রদান ও প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে।