মাগুরায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ০২ জন।


মাগুরায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ০২ জন।
মাগুরা-ফরিপুর মহাসড়কের লক্ষীকান্দর এলাকায় একটি কাভার্ড ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহজাদা জোয়ার্দার নামে একজন নিহত এবং মোটরসাইকেলের দুই নারী আরোহী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে । মাগুরা রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌতম চন্দ্র মন্ডল জানান, আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে হাইওয়ে সড়কের পৌর এলাকার লক্ষীকান্দর এলাকায় স মিলের সামনে একটি কাভার্ড ভ্যান এবং মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী শাহজাদা জোয়ারদার (৩৯)নিহত হয়। এসময় নিহতে স্ত্রী আরবী খাতুন ও প্রতিবেশী মনিরা খাতুন গুরুতর আহত হয়। পরে মোটরসাইকেলে থাকা আহত দুই নারী আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। নিহত শাহজাদা ঝিনাইদাহ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মজিদ জোয়ারদারের ছেলে। সে স্ত্রীকে ডাক্তার দেখাতে ফরিদপুরের মধুখালী যাচ্ছিলেল,ঘাতক কাভার্ড ভ্যানটিকে পুলিশ জব্দ করলেও চালক পলাতক রয়েছে।