মাগুরা পুলিশ সুপার কাপ শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্টিত


মাগুরা পুলিশ সুপার কাপ শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্টিত
জেলা পুলিশ মাগুরার আয়োজনে মাগুরা ‍পুলিশ লাইন্স মাঠে ১৭ ই ফেব্রুয়ারি “ পুলিশ সুপার কাপ শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার কাপ শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন মাগুরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার) মাগুরা মহোদয়। টুর্নামেন্টের এই ফাইনাল খেলায় দূর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে কর্ণফুলী টানেল ক্রিকেট টিম এবং রানার্সআপ হন রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র ক্রিকেট টিম । খেলায় জয়লাভের পর চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে প্রধান অতিথির কাছ থেকে ট্রফি গ্রহণ করেন চ্যাম্পিয়ন দল এবং রানার্সআপ দল। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, পেশাগত কাজের পাশাপাশি দেহমন সুস্থ রাখতে এবং শরীর ঠিক রাখতে খেলাধুলা একান্ত প্রয়োজন, খেলাধুলা কাজের গতিকে আরও বাড়িয়ে দেয়। এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাগুরা; জনাব দেবাশীষ কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), মাগুরা জনাব মোঃ মোস্তাফিজুর রহমান সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল), মাগুরাসহ জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।