মাগুরা সদরে নারী ফ্রিল‍্যান্সার ক‍্যাটাগরীতে ১৮৫ জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে ল‍্যাপটপ বিতরণ


মাগুরা সদরে নারী ফ্রিল‍্যান্সার ক‍্যাটাগরীতে ১৮৫ জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে ল‍্যাপটপ বিতরণ
মাগুরায় হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রশিক্ষণার্থীদের নারীদের মাঝে ওয়ালটন কোম্পানির ল্যাপটপ বিতরণ করা হয়েছে। ।শনিবার ১৭ ফেব্রুয়ারী বেলা ১০.৩০ টার সময় আছাদুজ্জামান মিলনায়তনে প্রশিক্ষণ অনুষ্টিত হয়। মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রশান্ত কুমার বিশ্বাস প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে ল‍্যাপটপ তুলে দেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নধীন \'হার পাওয়ার প্রকল্পের \' উপ-পরিচালক নিলুফর ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু,পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ‍্যামানন্দ কুন্ডু, জেলা তথ‍্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা মোঃ আবুল কাশেম পলাশ, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, প্রশিক্ষণার্থী কল‍্যানী রানী বিশ্বাস এবং জয়নাব খাতুন। তথ্য প্রযুক্তির সর্বোত্তম নিরাপদ ব‍্যবহার করে নারীদের আত্মকর্মসংস্থান ব‍্যবস্থা ও উদ‍্যোক্তা হিসাবে তাদের টেকশই ক্ষমতায়ন নিশ্চিতকল্পে এবং জেন্ডারভিত্তিক ডিজিটাল ডিভাইস কমিয়ে আনতে জিওবি অর্থায়নে তথ্য ও প্রযুক্তি অধিদপ্তর কর্ত‍্ক বাস্তবানাধীন \'হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহয়তায় নারীর ক্ষমতায়ন\' র্শীষক একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। যাহা মাগুরা সদর, শ্রীপুর ও মহম্মদপুর উপজেলায় চলমান রয়েছে। এ প্রশিক্ষণের মেয়াদ ছয় মাস।চলমান প্রশিক্ষণের চার মাস পর তিন উপজেলার ১৮৫ জন প্রশিক্ষণার্থীদের মাঝে শনিবার ল‍্যাপটপ বিতরণ করা হয়েছে।