মাগুরা ০৮ কেজি গাঁজা সহ ০১ জন আটক
সদর উপজেলা প্রতিনিধি মাগুরা সদর মাগুরা
মাগুরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি),মাগুরার বিশেষ অভিযানে ০৮ (আট) কেজি গাঁজা উদ্ধারসহ ০১ (এক) জন মাদকব্যবসায়ী গ্রেফতার।
মাগুরা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম(বার) মহোদয় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে মাদক উদ্ধারে ব্যাপক অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করে। এরই ধারাবাহিকতায় মাগুরার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জের তত্বাবধানে এসআই(নিঃ)/ মোঃ আছাদুজ্জামান এর নেতৃত্বে ১৬/০২/২০২৪ তারিখ অনুমান ০৯:৪৫ ঘটিকার সময় মাগুরা থানাধীন পৌরসভাস্থ ভায়নার মোড়ের দও ফিলিং স্টেশনের পূর্ব পাশে যাত্রী ছাউনীর সামনে হইতে ০৮ (আট) কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী ১।সাথী খাতুন (২৪), পিং-কিবলু ফকির, সাং-সত্যবানপুর, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরাকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা রুজু হয়েছে।