মাগুরা-১ সাকিব আল হাসান, মাগুরা-২ ড. শ্রী বিরেন শিকদার


মাগুরা-১ সাকিব আল হাসান, মাগুরা-২ ড. শ্রী বিরেন শিকদার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ ২৬-ই নভেম্বর ২০২৩ ইং রোজ রবিবার বিকালে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ টি আসনের মধ্যে ২৯৮টি আসনের মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ করেন। এতে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবং মাগুরা-২ আসন থেকে ডক্টর শ্রী বীরেন সিকদার কে পঞ্চম বারের মত বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়।