মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি আটক


মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি আটক
মালয়েশিয়ার মেলাকা প্রদেশের একটি আশ্রয়কেন্দ্র থেকে ৩৬ জন বাংলাদেশিসহ ৬০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। রাজ্যের অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) পরিচালিত একটি অভিযানে সেন্ট্রাল মেলাকাতে একটি আশ্রয়কেন্দ্র থেকে ৩৬ বাংলাদেশি নাগরিকসহ ৬০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। মেলাকা জিআইএমের পরিচালক অনির্বাণ ফৌজি মোহম্মদ আইনী বলেছেন, নথিপত্র বা বৈধ পাশ না থাকায় অভিযানে ২৫ থেকে ৪৭ বছর বয়সি সব বাংলাদেশিকে অভিবাসন আইনে আটক করা হয়েছে। বুধবার এক বিবৃতিতে ফৌজি বলেন, যখন অভিযান চালানো হয় তখন সব বাংলাদেশি আইন প্রয়োগকারী কর্মকর্তাদের উপস্থিতি সম্পর্কে অবগত ছিল না। তারা ঘুমিয়ে ছিল। তাদের পালানোর সময় ছিল না। আটক একজন বাংলাদেশি জানিয়েছে, তারা ১৫ দিন ধরে আশ্রয়কেন্দ্রে অবস্থান করেছিল এবং নিয়োগকর্তা তাদের কোনো কাজ দেয়নি। তিনি বলেন, অভিযানের সময় আশ্রয়কেন্দ্রে দেখা গেছে, বসতিটি সংকীর্ণ এবং নোংরা ছিল এবং নিয়োগকর্তা মৌলিক সরঞ্জাম সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। অনির্বাণ ফৌজি বলেন, তদন্তে সহায়তা করার জন্য আশ্রয়কেন্দ্রে থাকা বাংলাদেশিদের নিয়োগকর্তাদের প্রতিনিধিদের কাছেও দুটি সাক্ষী সমন জারি করা হয়েছে, যারা ৩০ থেকে ৪০ বছর বয়সি স্থানীয় পুরুষ। এছাড়া মেলাকার আশপাশের নির্মাণ এলাকা, গাড়ি ধোয়ার কেন্দ্র ও বাড়িঘরে ধারাবাহিক অভিযান চালিয়ে তিনজন ইন্দোনেশিয়ান পুরুষ ও মহিলা, ৫ মিয়ানমার পুরুষ ও একজন নারী, ৬ বাংলাদেশি, ৪ পাকিস্তানি এবং দুই নেপালি পুরুষকে আটক করা হয়। আটক অভিবাসীদের আরও তদন্তের জন্য মাচাপ উম্বু ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।