মুন্সীগঞ্জের ৯টি গ্রামে আজ ঈদ।
অনলাইন নিউজ ডেক্স
সৌদি আরবের সাথে মিল রেখে মুন্সীগঞ্জ চর অঞ্চলের নয়টি গ্রামে আজ বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপন হচ্ছে।গ্রামগুলো হলো সদর উপজেলার আধারা, বাংলাবাজার, শিলই ইউনিয়নের ৮ থেকে ১০ টি গ্রাম। এ সমস্ত গ্রামগুলোতে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সৌদি আরবের সাথে চাঁদ দেখাকে মিল রেখে এবং তরিকায় সিলসিলা এর আদর্শ অনুসারীগণ তাদের মতবাদ অনুযায়ী যোগ যোগ ধরে বংশ পরিক্রমায় এভাবেই ঈদ পালন করে আসছে।শিলই এলাকার হাজী মোহাম্মদ বাচ্চু মৃধার ইমামতিতে প্রায় ১২০ জন মুসল্লির উপস্থিতিতে সকাল সাড়ে আটটায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। খুতবা পাঠ করেন শফিকুর রহমান।
ঈদের জামাতে অংশগ্রহণকারী মুসুল্লিরা জানান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে বাপ দাদার আমল থেকে তারা এই ধর্মীয় রীতি অনুসরণ করে আসছেন।