মুন্সীগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা।
অনলাইন নিউজ ডেক্স
মুন্সীগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।গতকাল বুধবার (৫ এপ্রিল) দুপুরে মুন্সীগঞ্জ শহর বাজার ও মুক্তারপুর হাসপাতালে রোড এলাকায় এ অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।সংস্থাটির সহকারী পরিচালক মো. আব্দুস সালাম জানান, ’বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে মুন্সীগঞ্জ শহর এলাকায় তিনটি দোকানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে নাহার কর্পোরেশনকে চার হাজার টাকা, লাকি এন্টারপ্রাইজকে বিশ হাজার টাকা ও নুসরাত মটরসকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।