মুন্সীগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার মাদ্রাসা শিক্ষক আটক।
অনলাইন নিউজ ডেক্স
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আমতলী রশিদিয়া মাদ্রাসার শিক্ষক আবু নোমান শেখকে (৩০) মাদ্রাসা ছাত্রকে বলৎকারের ঘটনায় আটক করেছে পুলিশ। । রোববার (৭ মে) দুপুরে দেড়টার দিকে তাকে আটক করে পুলিশ।সে ময়মনসিংহ জেলার ধুবাউড়া উপজেলার মাটি খোলা গ্রামের মৃত জালাল উদ্দিন শেখের ছেলে।ভুক্তভোগী একই মাদ্রাসার ছাত্র। বরিশাল জেলার হিজলা উপজেলার বাহেরচর গ্রামের বাসিন্দা।রবিবার ওই ছাত্রের চাচা টঙ্গীবাড়ী থানায় অভিযোগ করলে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক নোমানকে আটক করে থানা পুলিশ।ছাত্রের দাদা জানান, অভিযুক্ত শিক্ষক ৬/৭ দিন ধরে তার নাতিকে বলাৎকার করে আসছিলো। গত ৩ মে তার নাতিকে অভিযুক্ত শিক্ষক বলাৎকার করলে ৪ মে সে মাদ্রাসা ছেড়ে বাড়িতে চলে আসে। বাড়িতে গিয়ে মাদ্রাসায় পড়বেনা বলে জানায়। মাদ্রাসায় কেনো পড়বেনা কারন জানতে চাইলে বলাৎকারের বিষয়টি জানায় সে। পরে নাতিকে নিয়ে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক। তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার পরামর্শ দেন।টঙ্গীবাড়ী থানার ওসি রাজিব খান বলেন, ‘বলাৎকারের অভিযোগে নোমান শেখ নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় মামলা রুজ করে তাকে মুন্সিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
