মুন্সীগঞ্জে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড।
অনলাইন নিউজ ডেক্স
মুন্সীগঞ্জের সদর উপজেলার হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম করাদন্ড দিয়েছে আদালত। এ সময় ওই মামলার আরো ৭ আসামীকে ঘটনার বিষয়ে প্রমানিত না হওয়ায় বেকসূল খালাস দেওয়া হয়।মঙ্গলবার (১১ জুন) দুপুর ১২ টার দিকে মুন্সীগঞ্জ অতিরিক্তি দায়রা জজ ২য় আদালতের বিচারক বেগম খালেদা ইয়াসমিন উর্মি এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. হাছান ছারওয়াদী।কারাদন্ড প্রাপ্ত আসামীরা হলেন, মুন্সীগঞ্জ সদর উপজেলার রতনপুর গ্রামের মান্নান চোকদারের ছেলে নূর হোসেন চোকদার (৪৮) ও আনোয়ার হোসেন (৩৮)।মামলা সূত্রে জানাগেছে, ২০১৩ সালের ১২ নভেম্বর রাত সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার রতন পুর গ্রামের ছাদেকুল ইসলাম ও তার ভাতিজা শাকিল বাড়ি হতে বের হয়ে তাদের বাড়ির পাশের রাস্তায় আসলে কারাদন্ডপ্রাপ্ত আসামীরাসহ আরো ৭ জন মিলে ছাদেকুল ইসলামকে পূর্ব শত্রুতার জের ধরে মারধোর করে। এ সময় আসামী নূর হোসেনের হুকুমে আনোয়ার হোসেন বন্দুক দিয়ে ছাদেকুলকে হত্যা করার জন্য গুলি ছুড়ে। আসামী নূর হোসেন রামদা দিয়ে ছাদেকুলকে কুপিয়ে জখম করে। অন্যান্য আসামীরা ছাদেকুলকে পিটিয়ে শারা শারিরে জখম করে। গুলির শব্দ পেয়ে ছাদেকুলের মেয়ে শারমিন ও তার চাচী হালিমা বেগম এগিয়ে এসে লোকজনের সহায়তায় ছাদেকুলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কতৃর্বরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় ছাদেকুলের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে ২০১৩ সালের ১২ নভেম্বর মুন্সীগঞ্জ থানায় ৯ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর হতে এই মামলায় দন্ডপ্রাপ্ত দুই আসামীরা পলাতক রয়েছে । মামলায় ১৩ জন সাক্ষীর জেরা ও জবানবন্দীর ভিত্তিতে আদালত এ রায় দেন।এ ব্যাপারে সরকার পক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম পল্টু জানান, সদর উপজেলার রতনপুর গ্রামের ছাদেকুল হত্যা মামলায় আসামী নূর হোসেন চোকদার ও অপর আসামী আনোয়ার হোসেনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম করাদন্ডের রায় দিয়েছেন আদালত। এ সময় অপর ৭জন আসামীকে খালাস দেওয়া হয়েছে। আদেশের সময় খালসপ্রাপ্ত ৭ আসামী আদালতে হাজির থাকলেও দ্বন্ডপ্রাপ্ত ২ আসামী হাজির ছিলনা। বিচারকের রায়ে রাস্ট্র পক্ষ আমরা মেনে নিয়েছি তবে খালাসপ্রাপ্ত ৭ আসামী হত্যার সাথে জড়িত আছে মর্মে বাদী ওই ৭ আসামীর বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করিবে।
