মেঘনার তীরের চরকিশোরগঞ্জে ৩৫ অবৈধ স্হাপনা উচ্ছেদ।


মেঘনার তীরের চরকিশোরগঞ্জে ৩৫ অবৈধ স্হাপনা উচ্ছেদ।
মুন্সীগঞ্জের জেলা শহরের সীমানা ঘেঁষা নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জে মেঘনা নদীর পারে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় ৪টি রেস্টুরেন্টসহ প্রায় ৩৫টি অবৈধ ভাবে নির্মিত স্থাপনা গুড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ।গত কাল বুধবার (৩১ জানুয়ারি) দুপুর থেকে বিকেল ৪ টাকা পর্যন্ত মেঘনা নদীর তীরে এ অভিযান পরিচালনা করা হয়।এ সময় সরকারি কাজে বাধা দেওয়া ও ভেকু ভাঙচুর করার অপরাধে দুইজনে আটক করেছে পুলিশ। এর মধ্যে জাহাঙ্গীর নামের একজনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেন বিআইডব্লিউটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ তাসলিমা আক্তার।বিআইডব্লিউটিএ (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক শরিফুল ইসলাম জানান, চর কিশোরগঞ্জে নদীর পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা ৪টি রেস্টুরেন্ট সহ ৩৫টি দোকান উচ্ছেদ করা হয়েছে।তিনি আরও জানান, চর-হোগলায় ড্রেজার ও পাইপলাইন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। সম্বুপুরা নদীর পাড় এলাকায় বালু মহাল উচ্ছেদ করা হয়। আমাদের অভিযান চলমান থাকবে।