কানাডায় প্রাইভেটকার চাপায় নিহত ফাইরুজের জানাজা শনিবার
অনলাইন নিউজ ডেক্স
কানাডায় প্রাইভেটকার চাপায় নিহত ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাইরুজ শাফিন মুনমুনের জানাজা আগামী শনিবার বাদ জোহর আকরাম জুম্মা মসজিদে অনুষ্ঠিত হবে। মরদেহ বর্তমানে ক্যালগেরির ফিউনারেল সার্ভিসে (হিমঘরে) রাখা হয়েছে। আগামী সপ্তাহে মরদেহ ঢাকায় স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মুনমুন গত বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে প্রাইভেটকার চাপায় নিহত হন।
উল্লেখ্য ২১ বছর বয়সী ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাইরুজ শাফিন মুনমুনের বাবা-মা দুজনেই চিকিৎসক। তারা ঢাকায় থাকেন। মুনমুন ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।