আদিলুর-নাসিরের কারাদণ্ডে ফ্রান্স ও জার্মানির বিবৃতি
অনলাইন নিউজ ডেক্স
মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও সংগঠনটির পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের দুই বছরের কারাদণ্ড দেওয়ার বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছে ফ্রান্স ও জার্মানি।
শনিবার বাংলাদেশে জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জা জানোভস্কি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সে’ (সাবেক টুইটার) দুই দেশের বিবৃতিটি পোস্ট করেছেন।
বিবৃতিতে বলা হয়, ফ্রান্স ও জার্মানি আইনের শাসনের পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ও তারা সারাবিশ্বের মতো বাংলাদেশেও মানবাধিকার রক্ষাকারীদের সমর্থন অব্যাহত রাখবে।
বিবৃতিতে আদিলুর রহমান খান ও এ এস এম নাসিরউদ্দিন এলানের বিষয়ে বাংলাদেশের আদালতের রায়ে দুঃখ প্রকাশ করা হয়।
‘আমরা এই পরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষের কাছে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি এবং এই বিষয়ে তাদের সঙ্গে আমাদের সংলাপ অব্যাহত রাখব।’