রমজানে ১০ লাখ কপি কোরআন বিদেশে বিতরণ করবে সৌদি


রমজানে ১০ লাখ কপি কোরআন বিদেশে বিতরণ করবে সৌদি
আসন্ন রমজান মাসে সৌদি আরব বিদেশে পবিত্র কোরআনের ১০ লাখ কপি বিতরণ করবে। রোববার এ অনুমোদন দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। সৌদি আরবের ইসলাম, দাওয়াত ও দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল-শেখ জানিয়েছেন, রমজান মাসে তারা পবিত্র কোরআনের কপি বিভিন্ন দেশে পৌঁছে দিতে চান। সে জন্য প্রস্তুতিও শুরু করেছেন তারা।