রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রদলের বিক্ষোভ


রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রদলের বিক্ষোভ
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার চলমান অবরোধ সফল করতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার সকালে রাজধানীর গুলশানে মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল সহ সভাপতি সৈয়দ সাইফুজ্জামান, আকতারুজ্জামান আক্তার, নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক রিয়াদ রহমান, কেন্দ্রীয় নেতা মনজুর আলম রিয়াদ, রেজওয়ানুল হক সবুজ, জকির উদ্দিন আবির, রেহানা আক্তার শিরিন, সানজিদা ইয়াসমিন তুলি, হায়াত মাহমুদ জুয়েল, মো. জুয়েল হাসান, ফারুক হোসেন, জান্নাতুল ফেরদৌস, সাহেদ হাসান, ঢাকা কলেজের জাফর উল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণের রাশেদুজ্জামান তুফান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা নুরুজ্জামান রাসেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শামসুল আরেফীন, আলী হাসনাত রাজীব, জাহিদুল ইসলাম জাহিদ, শামীম মিয়া, রুবেল আহমেদ, ইমরান হোসেন, মিল্লাদ হোসেন, মো. রাহাত হোসেন, তিতুমীর কলেজ ছাত্রদলের মাহ্ফুজ-উর-রহমান লিপকন, বায়েজিদ হোসেন, এসএম নাসিম, মো: মেহেদী হাছান নিশান, ইফতে খাইরুল ইসলাম, রিমু হোসেন, নোবেল ইসলাম সূর্য, শেখ শাহানাজ পারভিন, রবিউল ইসলাম রাহুল, আবিদ হোসেন নাঈম, জাহিদ, রিদয় হোসেন, বাঙলা কলেজ ছাত্রদলের মো. মোখলেছুর রহমান, নাঈম হোসেন, আনোয়ার হোসেন আকাশ, কাজী কাওসার, হুমায়ুন কবির ওমর, রেজাউল করিম বাদল, তেজগাঁও কলেজ ছাত্রদলের ওবায়দুল হক সানী, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আউয়াল জোয়ার্দার, আল-আমিন হোসেন, মেরাজ হোসেন, আরিফ রায়হান রিদয়, সাকিব হোসেন রিদয়, মোঃ শরিফুল ইসলাম রাজা, ঢাকা মহানগর পূর্বের বায়েজিদ হোসাইন, নবাব রাব্বি, ওমর শেখ, সাইফুল ইসলাম জায়েদ, আইএইচটি কলেজ ছাত্রদলের আসাদুল শিকদার, উর্মী আক্তার ভূঁইয়া, নাসির উদ্দিন ঢালী বিক্ষোভে অংশ নেন। বাংলামোটর এলাকায় সড়ক অবরোধ করে মিছিল করে তেজগাঁও কলেজ ছাত্রদল। সংগঠনের সভাপতি ফয়সাল দেওয়ান ও সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন খানের নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন এস আই জুয়েল শিকদার, নাঈমুল ইসলাম নাজিম, মামুন মালতিয়া, নাজমুল হুদা রাকিব, মেশকাত হোসেন, নাহিদুল ইসলাম বেপারী, আব্দুর রহমান, সোহানূর রহমান সাগর, সাজ্জাদ হোসেন শাকিল, মিনহাজুল ইসলাম আবেদিন, সজীব আহমেদ, শিকদার শাহিন, নাজমুল হাসান পাপন, আদনান মিরাজ, আতিকুর রহমান শামিম, সজীব আহমেদ হৃদয়, আশিকুর রহমান আশিকসহ অর্ধশতাধিক নেতাকর্মী।