রাজনৈতিক ও আর্থসামাজিক অবস্থা পরিমাপের জন্য কুষ্টিয়াতে গবেষনা কার্যক্রম পরিচালনা


রাজনৈতিক ও আর্থসামাজিক অবস্থা পরিমাপের জন্য কুষ্টিয়াতে গবেষনা কার্যক্রম পরিচালনা
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের আওতায় ১৩/০১/২০২৪ তারিখে কুষ্টিয়াতে রাজনৈতিক এবং আর্থসামাজিক মাঠ পর্যায়ের অবস্থার নিরুপনের জন্য গবেষনার লক্ষে বিভিন্ন পর্যায়ের অংশিজন এর সাথে সাক্ষাতকার, ক্ষুদ্র দলে আলোচনা পরিচালনা করেন ড: ডেভিড জ্যাকমান, প্রফেসর প্রনব পান্ডে (রাবি) এবং আবুবক্কর সিদ্দিকি। উক্ত গবেষনার লক্ষে তারা ওএসিস প্রতিষ্ঠানে এবং হরিজন পল্লিতে বিভিন্ন রাজনৈতিক, শুসিল সমাজ, কর্মজীবি, ধর্মিয় নেতা এবং নৃগোষ্ঠির সাথে সাক্ষাতকার ও ক্ষুদ্র দলে আলোচনা করেন। মাঠ পর্যায়ে গবেষনা কার্যক্রম পরিচালনায় সহায়তা করেন এরিয়া কোঅর্ডিনেটর এস. এম রাজু জবেদ এবং ফিল্ড কোঅর্ডিনেটর মো: আশরাফুজ্জামান এবং পিএফজির পক্ষ থেকে উপস্থিত ছিলেন পিএফজি কোঅর্ডিনেটর মো: শফিকুল ইসলাম, পিস এম্বাসেডর আসিফ ইকবাল, আব্দুল মান্নান বাদশা, বনানি বিশ্বাস এবং মো: মঈন আহম্মেদ প্রমুখ