রাজশাহীতে জামায়াত নেতা আটক


রাজশাহীতে জামায়াত নেতা আটক
রাজশাহী জেলার গোদাগাড়ীতে জেলা জামায়াতের সূরা সদস্য ও গোদাগাড়ী পৌর জামায়াতের ৯ নং ওয়ার্ডের সেক্রেটারি সাইফুদ্দিন ওরফে নেভী সাফইফুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যার সাড়ে ৭ টার দিকে সুলতানগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়। নেভী জাহানাবাদ গ্রামের মৃত মন্টুর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে সাইফুদ্দিন নৌবাহিনীর চাকুরী থেকে অবসর নিয়ে জামায়াতের রাজনীতির সাথে জড়িত হয়ে পড়ে। সে রাজশাহী জেলা জামায়াতের সূরা সদস্য ও গোদাগাড়ী পৌরসভার ৯ নং ওয়ার্ডের সেক্রেটারীর দায়িত্ব পালন করে আসছিলো। অপর দিকে লোক দেখানো গোদাগাড়ী আওয়ামীলীগের শীর্ষ নেতাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে ব্যবসা বাণিজ্য করে আসছিলো। গত রোববার (১২ নভেম্বর) বাদ মাগরিব নেতাকর্মীদের সাথে নিয়ে জামায়াত ইসলামের লিফলেট বিতরণ করছিলো। এবিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, সুনির্দিষ্ট তথ্য মোতাবেক ও যথেষ্ট প্রমাণ সাপেক্ষে তাকে গ্রেপ্তার করেছি। সে রাজশাহী জেলা জামায়াতের সূরা সদস্য। গত ২৯ অক্টোবর থানার দায়েরকৃত নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান