রাণীশংকৈলে জিপিএ ৫ পাওয়া দরিদ্র সালাউদ্দিন লেখাপড়ার জন্য জন্য ৩০০০০ টাকা পেলেন
একে আজাদ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌর শহরের শিক্ষক ও লেখক ও বিশিষ্ট নাট্যকার জালালউদ্দিন জিল্লুরের মেধাবী সন্তান সালাহউদ্দিন ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পায়ে উত্তীর্ণ হয়।
অসহায মেধাবী ছাত্র সালাহউদ্দীনের হাতে তুলে দেওয়া হলো ফেসবুকের মাধ্যমে সংগ্রহকৃত ৩০৪০০/-(ত্রিশ হাজার চারশত) টাকা।
এক প্রতিভাবান অসহায় পিতা জালালউদ্দীন তার কোন কর্মসংস্থান নেই।সংসার সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তারই সন্তান সালাহউদ্দীন নানা সংকটের মধ্য দিয়ে পড়ালেখা করে জিপিএ-৫ পেয়েছে।কিন্তু দরিদ্রতার কারণে পরবর্তীতে কলেজে লেখাপড়ার খরচ কীভাবে চালাবে তা ভেবে কোন কলকিনারা পাচ্ছিলেন না।
ঠিক তখনই
এলাকার সমাজসেবক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহকারী অধ্যাপক ও বিশিষ্ট সংস্কৃতি ব্যক্তিত্ব প্রশান্ত বসাকের স্মরণাপন্ন হন।প্রশান্ত বসাক তাদের অবস্থা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলে ধরে সাহায্যের আবেদন করলে. দেশ বিদেশের সম্মানিত দাতাবৃন্দ ৩০৪০০/- টাকা ফেসবুকের মাধ্যমে অনুদান পাঠান।সে টাকা ২৭আগস্ট রবিবার দুপুরে তাদের বাসায় গিয়ে প্রশান্ত বসাক তাদের হাতে তুলে দেন।
টাকা পেয়ে অসহায় পিতা জালালউদ্দীন ও তার সন্তান সালাহউদ্দীন খুব খুশি এবং তারা সম্মানিত দাতাবৃন্দ ও সমাজসেবক প্রশান্ত বসাকের প্রতি কৃজ্ঞতা জানিয়েছেন।
