লৌহজংয়ে ৪৮ ক্যান বিয়ারসহ তরুন গ্রেফতার।


লৌহজংয়ে ৪৮ ক্যান বিয়ারসহ তরুন গ্রেফতার।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হাটভোগদিয়া গ্রামের ভবরঞ্জনের  বসত বাড়ির সামনে থেকে ৪৮ ক্যান বিয়ারসহ তরুন অমিত শীলকে(১৯) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।  সে হাটভোগদিয়া গ্রামের ভবরঞ্জন শীলের ছেলে।  এ সময় নজরুল হোসেন রকী (২৮) নামের অপর মাদক ব্যবসায়ী পালিয়েছে বলে জানিয়েছে গোয়েন্দ পুলিশ। পলাতক আসামী উপজেলার মশদগাওঁ গ্রামের রতন মাদবরের ছেলে।গোয়েন্দা পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে হাটভোগদিয়া গ্রামের ভবরঞ্জনের এর বসত বাড়ির সামনে ফাঁক স্থানে  মাদকদ্রব্য বিয়ার বিক্রয় চলছে। পরে অভিযান চালিয়ে রাত পৌনে ১২টার দিকে ৪৮  ক্যান বিয়ারসহ একজনকে গ্রেফতার করে পুলিশ । এ সময় অপর আসামী পালিয়ে যায়।এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম বলেন, অভিযান চালিয়ে এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অপর ব্যাক্তি পালিয়ে গেছে। তাদের নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।