শরণখোলায় ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে জামিল হোসাইনের মতবিনিময়
অনলাইন নিউজ ডেক্স
বাগেরহাটের শরণখোলা উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় করেছেন বাগেরহাট-৪(মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, বঙ্গবন্ধু যুব সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও শরণখোলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম.আর জামিল হোসাইন।
রবিবার দুপুরে আওয়ামী লীগ নেতার নিজ বাসভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতা জামিল হোসাইন কৃষকের সংকটকালে ধান কেটে দিয়ে কৃষককে সহায়তা করার জন্য শরণখোলা উপজেলা ছাত্রলীগ ও খোন্তাকাটা ইউনিয়ন ছাত্রলীগের প্রশংসা করেন। তিনি ছাত্রলীগকে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ লালন করে মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার আহবান জানান। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক সাব্বির আল হাসান, ধানসাগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আগুন আকন, সাধারণ সম্পাদক রিয়াদ জমাদ্দার, খোন্তাকাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন, সহ-সভাপতি সাইমুন মোল্লা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মামুন, রায়েন্দা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরাফাত মৃধা, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সাউথখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল ইমরান সিফাত, সাধারণ সম্পাদক মোঃ বাবুসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
