শালিখায় কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ অনুষ্ঠিত


শালিখায় কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ অনুষ্ঠিত
কমিউনিটি পুলিশের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র এই শ্লোগানকে সামনে রেখে মাগুরার শালিখা থানায় কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় শালিখা থানা চত্বর থেকে এক র‌্যালি বের হয়ে যশোর-মাগুরা সড়কের আড়পাড়া বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে থানা চত্বরে এসে শেষ হয়।র‍্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. শ্যামল কুমার দে, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, বখতিয়ার উদ্দিন লষ্কার বুনাগাতি ইউনিয়ন পরিষদ, উপজেলা আওয়ামী লীগ নেতা মাকসুদুর রহমান ডলারসহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চলনায় করেন ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ। প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. শ্যামল কুমার দে বলেন,পুলিশ জনগণের বন্ধু। আপনাদের সকল সমস্যা তুলে ধরার জন্য কমিউনিটি পুলিশিং ডে। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে আপনাদের আশে-পাশের সকল তথ্য পুলিশকে জানাবেন পুলিশ তাৎক্ষণিক ভাবে ব্যাবস্থা নেবে। সভাপতির বক্তব্যে শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বলেন, এলাকায় মাদক, বাল্যবিবাহ ও অপরাধের তথ্য পুলিশকে দিন পুলিশ তাৎক্ষণিক ব্যাবস্থা নিবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। আপনারা পুলিশেকে তথ্য দিয়ে সাহায্য করুন পুলিশ আপনাদের বন্ধু হয়ে অপরাধ নির্মূলে কাজ করবে।