শালিখায় গাঁজাসহ আটক-২
আনিছুর রহমান, শালিখা উপজেলা প্রতিনিধি, মাগুরা
মাগুরার শালিখা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে গতকাল রাত ৭টায় উপজেলার শরুশুনা গ্রামে সজল ব্রিকসের নিকটে লিয়াকত আলীর চায়ের দোকানের সামনে থেকে মোঃ শহিদুল সানা(২৩) ও মোঃ আব্দুল্লাহ মোল্যা(২৭) নামের দুই গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে৷ আটককৃত আসামী দক্ষিন শরুশুনা গ্রামের বিল্লাল মোল্যা ছেলে আব্দুল্লাহ মোল্যা, এবং খুলনার পাইকগাছার ধামরাই গ্রামের মোঃ আকবর সানার ছেলে শহিদুল সানা৷ শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন এর দিক নির্দেশনায় ও এএস আই লিটন হোসেনের নেতৃত্বে এএসআই মিলন হোসেন সঙ্গীয় ফোর্স সহ আসামীদেরকে ১১৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। পরবর্তীতে এসআই লিটন গাজি ঘটনা স্থলে গিয়ে উক্ত গাঁজা জব্দ তালিকা করে৷ আটককৃত আসামীদের বিরুদ্ধে শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে৷