শালিখায় গাঁজাসহ আটক -৩


শালিখায় গাঁজাসহ আটক -৩
মাগুরার শালিখায় ২শ গ্রাম গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক করেছে শালিখা থানা পুলিশ। আটককৃতরা হলো শালিখা উপজেলার হাটবাড়িয়া গ্রামের মুকুল বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস (২২), একই গ্রামের গৌর পদ বিশ্বাসের ছেলে সজীব বিশ্বাস (২০) ও অনাথ বিশ্বাসের ছেলে অভি বিশ্বাস (২১)। শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাছির উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে বলেন , মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবতায়নের লক্ষ্যে শালিখা উপজেলাকে মাদক মুক্ত করতে মাগুরা জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা পিপিএম (বার) এর দিকনির্দেশনায় আমাদের অভিযান চলছে তারই ধারাবাহিকতায় শালিখা থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) লিটন গাজী নেতৃত্বে এ এস আই লিটন হোসেন , এএসআই মিলন হোসেনসহ পুলিশের একটি চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিতে ৫মে (রবিবার) দিবাগত রাত্র ১২টার সময় উপজেলার বুনাগাতি ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের জনৈক বাবুল সরকারের চায়ের দোকানের সামনে থেকে রাজু বিশ্বাস, সজীব বিশ্বাস, অভি বিশ্বাস নামের তিনজনকে ২শ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা এই মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।