শালিখায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ


শালিখায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কর্তৃক প্রকাশ্যে জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপিকে হত্যার হুমকির প্রতিবাদে মাগুরার শালিখায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সোমবার (২২ মে) বিকালে আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলের পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের এর সামনে প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকিদাতাকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.শ্যামল কুমার দের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ ইলিয়াস শিকদার, সহ সভাপতি বিমলেন্দু শিকদার, নির্মল কুমার বিশ্বাস , সাংগঠনিক সম্পাদক আবু হানিফ মুন্সি, চেয়ারম্যান বক্তিয়ার লস্কর, আনোয়ার হোসেন ঝন্টু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা,সেচ্ছাসেবক লীগ নেতা মোঃ খুরশিদ আলম রনি, ছাত্র লীগ নেতা মামুন, এছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগের নেতাকর্মীবৃন্দসহ আওয়ামীলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।