শালিখায় বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক কমিটি গঠন


শালিখায় বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক কমিটি গঠন
মাগুরার শালিখায় বঙ্গবন্ধু পরিষদের শালিখা উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন কল্পে কর্মীসভা শনিবার (২৯ জুলাই) ১১টায় আড়পাড়া ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ খলিলুর রহমান কে আহবায়ক করে চার সদস্য বিশিষ্ট শালিখা উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আড়পাড়া ডিগ্রি কলেজ অধ্যক্ষ খলিলুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ মাগুরা জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ বসির আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফ আহম্মেদ, এপিপি জজ কোর্ট এ্যাড.সাজেদুর রহমান সংগ্রাম, আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরোজ আলী বিশ্বাস, গঙ্গারামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মোল্যা, তালখড়ি ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন মন্ডল,শালিখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আশরাফুল ইসলান স্বপন, মুস্তাফিজুর রহমান, আজিজুল হক, প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান, ব্যাংকার হাসিবুল আলম, অধ্যক্ষ চেয়ারম্যান নাসিরুল ইসলাম(মিলন), সাব্বির হোসে বিপ্লব, শালিখা উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ মুজিবুর রহমান বিশ্বাস, মাগুরা পৌর- কমিটির আহবায়ক বাহারুল ইসলাম, মাগুরার সদস্য সচিব কামরুজ্জামান। আহবায়ক শ্রীপুর উপজেলা শাখা খন্দকার আবেদ আলী, মহম্মদপুর শাখার সদস্য সচিব সৈয়দ সেকেন্দার আলী ইকবল হুসাইন, সহকারী প্রধান শিক্ষক মুন্সি মিজানুর রহমান, সহকারী শিক্ষক হান্নান মোল্লা। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সহকারী অধ্যক্ষ আবু নাঈম। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অধ্যক্ষ খলিলুর রহমানকে আহবায়ক ও মোঃ আবু নাঈম, সাইফুল ইসলাম মল্লিক, দিলীপ বিশ্বাস কে যুগ্ম আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী এক মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।