শালিখায় ১০ দফা দাবীতে বিএনপির অবস্থান কর্মসূচী পালিত


শালিখায় ১০ দফা দাবীতে বিএনপির অবস্থান কর্মসূচী পালিত
সারাদেশের ন্যায় কেন্দ্রীয় কমিটির ঘোষনা অনুযায়ী মাগুরার শালিখায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবস্থান কর্মসূচী পালিত হয়েছে৷চাল,ডাল,তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস এবং কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ,নিরাপক্ষ তত্বাবদয়ক সরকারের অধিনে নির্বাচন সহ ১০ দফা দাবীতে শনিবার বিকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচী পালন করেন৷এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদিকা ত্র্যাড, নেওয়াজ হালিমা আর্লি৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ আনিচুর রহমান মিল্টন৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলার সদস্য সচিব মুন্সী মনিরুজ্জামান চকলেট৷ এসময় বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের আহবায়ক মুন্সী সোহেল রানা,সদস্য সচিব মুন্সী নয়নুজ্জান নয়ন,ইউপি চেয়ারম্যান হোসাইন আলী শিকদার,বিএনপি নেতা সেলিম রেজা সহ বিএনপি,যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসবকদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ৷